ads

শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৮, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপলের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার বিকেলে কিংডম অব নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌর শহরের পূর্ব ছনকান্দা গ্রামের জুলহাস মিয়ার বাড়িতে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ।

Shamol Bangla Ads

বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক জনপ্রতিনিধি আব্দুল কাদির মেম্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। আরও বক্তব্য রাখেন নারী নেত্রী জাহানারা বেগম, সমাজসেবক মোঃ জুলহাস মিয়া, শিক্ষক সমিতির প্রতিনিধি আবু রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপলের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। ওইসময় মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সেই সাথে তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবার প্রাপ্তি বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে জাহানারা বেগমকে সভাপতি ও রাশিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক গঠন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!