ads

শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সফরে এলো পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। ৮ নভেম্বর শনিবার পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

Shamol Bangla Ads

নোবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আসা জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

Shamol Bangla Ads

এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Need Ads
error: কপি হবে না!