ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: বেলজিয়ামকে হারিয়ে আর্জেন্টিনার শুভসূচনা 

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে হারের হতাশা পিছু নিয়ে নতুন মিশনে নামল আর্জেন্টিনা। এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে শুরুটা করেছে দুর্দান্তভাবেই আলবিসেলেস্তেরা।

Shamol Bangla Ads

কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেছেন রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি ও ফেলিপে এস্কুইভেল। বেলজিয়ামের হয়ে দুটি গোল শোধ করেন আর্থুর ডি কিম্পে ও স্ট্যান নের্ত।

যদিও জয় পেয়েও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। একই গ্রুপে ফিজিকে ৬-০ গোলে বিধ্বস্ত করা তিউনিসিয়া গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে রয়েছে।

Shamol Bangla Ads

ইতিহাস বলছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এখনো ফাইনালেও উঠতে পারেনি আর্জেন্টিনা। তিনবার তৃতীয় স্থানই তাদের সেরা অর্জন। সেই ‘অপ্রাপ্তি’ ঘোচানোর স্বপ্ন নিয়ে এবারের আসরে দুর্দান্ত শুরু করল দলটি।

আস্পিরে জোনের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নের্তের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এর ১০ মিনিট পর জাইনিকোস্কির গোল সমতায় ফেরায় দলকে। মাত্র দুই মিনিট পর এস্কুইভেলের দুর্দান্ত গোল আর্জেন্টিনাকে নিয়ে যায় জয়ের পথের দিকেই। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই ম্যাচ জিতে নেয় তারা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সবচেয়ে সফল দল নাইজেরিয়া, তারা পাঁচবারের চ্যাম্পিয়ন। চারবার শিরোপা জিতেছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

আজ (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। আর রাত পৌনে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ কলম্বিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!