ads

শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে : মান্না

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদ সইয়ের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে মূর্খের মতো সনদ সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মান্না বলেন, জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেওয়া হয়েছে। এটি একটি প্রতারণা। সনদ সইয়ের দিন ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছে। আবার ঐকমত্য কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত সনদে পরিবর্ধন ও পরিমার্জন করার কথা বলেছে। কিন্তু সনদ স্বাক্ষরের পর তা পরিবর্তন করার অধিকার তাদের কেউ দেয়নি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক উন্নয়নে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) চায় তাদের চেহারায় শান্ত মনে হলেও ভেতরে তুষের আগুন পুষে রেখেছে।

Need Ads
error: কপি হবে না!