ads

শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে শেরপুর জেলা

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনালে উঠেছে শেরপুর জেলা। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মধুপুর একাদশকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।

Shamol Bangla Ads

ওইসময় খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়াসহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এদিকে আজ শনিবার বগুড়া জেলা বনাম গোপালপুর উপজেলার মাঝে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নকআউট ভিত্তিক এই টুর্ণামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে বলে আশা করছে আয়োজক কমিটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!