ads

রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেডসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছে সরকার। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ তথ্য জানান।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত অগ্নিকাণ্ড ঘটছে, তা ১২ সদস্যের এই কমিটি খতিয়ে দেখে একটি প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাগুলো নাশকতামূলক কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এই কমিটি আগামী ৫ নভেম্বর আবার বৈঠক বসবে। এর আগে প্রতিবেদন পাওয়া যাবে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকটি বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায়, ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেডের একটি পোশাক কারখানায় এবং সবশেষ গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগল। এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না—তা খতিয়ে দেখার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!