পাবনা প্রতিনিধি : পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি শামসুর রহমান শরিফ ডিলু এমপি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমীমন্ত্রী হওয়ায় আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতর হয়েছে। অপর দিকে মন্ত্রী পরিষদ থেকে এড. কামসুল হক টুকুর নাম বাদ পড়ায় বেড়ার বিদ্রোহী গ্র“প আওয়ামী লীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

রবিবার শপথ নেয়ার পর খবর পেয়ে উপজেলার আটঘরিয়া বাজার থেকে একটি আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় আনন্দ মিছিলের নেতৃত্বদেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজউলাহ, আ.লীগনেতা আলীউজ্জামান, শরিফুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন পান্না, ছাত্রলীগের সাবেক সভাপতি মোবারক হোসেন, সম্পাদক শরিফুল ইসলাম,আহবায়ক গোলাম মওলা পান্নু। এদিকে বেড়া পৌর শহর এলাকায় রবিবার বিকেলে আওয়ামীলীগের সাবেক উপজেলা সভাপতি গোলজার হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা মন্ত্রী পরিষদ থেকে টুকুর নাম বাদ পড়ায় আনন্দে অনেকটা আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করে।




