ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

শেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস কক্ষে জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের পরিচয় প্রদান এবং ইউনিটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ, ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাসেবী ও যুব কার্যক্রম সামাজিক অন্তর্ভূক্তি ও মানবিক সহায়তা প্রদান, বিভিন্ন প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ওইসময় নবগঠিত কমিটির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মান্নান (পিপি), সদস্য রাজিয়া সামাদ ডালিয়া, অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, মো. শাহনুর রহমান সাঈম, মো. আলমগীর হোসেন, তান্না ইসলামসহ শেরপুর জেলা ইউনিট অফিসার ইউএলও ইমরান হোসাইন ও যুব ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!