ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় নতুন বছরের প্রথম বৃষ্টি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৮:৫৪ অপরাহ্ণ

rainপাবনা প্রতিনিধি : উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সাথে পাবনার প্রায় সব ক’টি উপজেলায়  শীত মৌসুমের ও নতুন বছরের প্রথম বৃষ্টি হয়েছে। শনিবার রাত সোয়া আটটার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হওয়ার কারণে এ অঞ্চলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।
বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এসময় উত্তরের দিকে থেকে হিমেল বাতাস প্রবাহিত হয়। সন্ধ্যায় ছিটে ফোটা হলেও রাত আটটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।
ঈশ্বরদীর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, শনিবার রাতে ঈশ্বরদীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হঠাৎ করে বৃষ্টিপাত হয়েছে।

Need Ads
error: কপি হবে না!