ads

বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির রেকর্ডের রাতে গোল উৎসব আর্জেন্টিনার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

লিওনেল মেসির রেকর্ডের রাতে পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচে জোড়া গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ। তবে গোল না পেলেও ২টি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন লিওনেল মেসি। ১৫ অক্টোবর বুধবার ইন্টার মায়ামির চেনা মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের ১৪ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ২৩ মিনিটে মেসির পাস থেকে গনসালো মন্তিয়েল এবং ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাক অ্যালিস্টার প্রথমার্ধেই দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে একটি আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। এরপরই মঞ্চে আসেন মেসি। বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজকে দিয়ে ৭৯ ও ৮৪ মিনিটে দুটি গোল করান তিনি। ওই ২টি অ্যাসিস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ৫৪টি, যা ইতিহাসে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভান ও ব্রাজিলের নেইমারকে, যারা ৫৩টি করে অ্যাসিস্ট নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!