ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেকর্ডের পর রেকর্ড ভেঙেই চলেছে সোনার দাম

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও সোনার বাজার অস্থির। পাগলা ঘোড়ার মতো ছুটতে সোনার দাম; রেকর্ডের পর রেকর্ড ভেঙেই চলেছে। গত সপ্তাহে বিশ্ববাজারে প্রথমবারের মতো আউন্সপ্রতি সোনার দাম ৪ হাজার ডলারের মাইলফলক ছাড়িয়েছে। বাংলাদেশেও প্রথমবার সোনার দাম ২ লাখ টাকা ছাড়িয়ে ইতিহাস গড়েছে।

Shamol Bangla Ads

সোমবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। বিশ্ববাজারে সোনার আউন্স ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম ৫৬ শতাংশ বেড়েছে, যা নজিরবিহীন। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, যুক্তরাষ্ট্রের সুদের হার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার হিড়িককে দাম বাড়ার মূল কারণ হিসেবে তুলে ধরেছে রয়টার্স।

এদিকে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৬১৯ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার টাকায় উঠেছে। সোমবার রাতে দাম বাড়ানোর ঘোষণা দেয় দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

Shamol Bangla Ads

পাঁচ দিন আগে ৮ অক্টোবর এই মানের সোনার দর ভরিতে ৬ হাজার ৯০৫ টাকা বাড়ানো হয়; ভরি উঠেছিল ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়। এর আগে ৬ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে ২ লাখ টাকার মাইলফলক ছাড়িয়ে ২ লাখ ৭২৬ টাকায় ওঠে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসজুড়ে অস্থির ছিল দেশের সোনার বাজার। পুরো মাসে মোট ১২ বার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১০ বারই বেড়েছে দাম, কমেছে মাত্র দুবার। সেপ্টেম্বর মাসে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২১ হাজার ৬৬ টাকা।

সেই উল্লম্ফন অক্টোবর মাসেও চলছে। এই মাসের ১৩ দিনে পাঁচ দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ১৮ হাজার ৩৩৪ টাকা বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪ বার সোনার দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৪৬ বারই বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট মানের সোনা ১৮ হাজার ৩২৩ টাকায় বিক্রি হবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগবে ২ লাখ ৪ হাজার ৩ টাকা। ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে।

হিসাব বলছে, পাঁচ দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম বাড়ছে ৪ হাজার ৬১৯ টাকা। ২১ ক্যারেটের বাড়ছে ৪ হাজার ৪০৯ টাকা। আজ সোনার দাম ইতিহাস সৃষ্টি করেছে—প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ১০০ ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নতুন করে শুরু হওয়া ও সুদের হার কমানোর আশাবাদে রেকর্ড গড়ল সোনার দাম। একই সঙ্গে রুপার দামও ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ১১৪ ডলারে, যা এর আগে ৪ হাজার ১১৬ ডলারের রেকর্ড ছুঁয়েছিল। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!