ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রান্সের অপেক্ষা বাড়লো, কষ্টার্জিত জয়ে শীর্ষে জার্মানি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সোমবারের রাতটা জায়ান্ট দলগুলোর জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, জার্মানি উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে এবং বেলজিয়াম বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে।

Shamol Bangla Ads

ইনজুরির কারণে এমবাপ্পেবিহীন ফ্রান্সকে ২-২ গোলে রুখে দিয়েছে আইসল্যান্ড। ৩৯ মিনিটে ভিক্টর পালসনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফার এনকুনকু (৬৩) ও জঁ-ফিলিপ মাতেতা (৬৮) পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ফ্রান্সকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু মাত্র দুই মিনিট পরেই ক্রিস্টিয়ান লিনসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড এবং ফ্রান্সের কাছ থেকে মূল্যবান পয়েন্ট কেড়ে নেয়। এই ড্রয়ের ফলে ‘আই’ গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্স শীর্ষে থাকলেও, তাদের বিশ্বকাপ নিশ্চিত করার অপেক্ষা বাড়ল।

ম্যাচ শেষে হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম। রাগ লাগছে এই জন্য যে আমরা যেভাবে দ্বিতীয় গোলটি হজম করেছি। আমরা তখন উন্মুক্ত ছিলাম, গোল করার পরপর অনেক ওপরে উঠে এসেছিলাম। এটা অবহেলা। এটা হওয়া উচিত হয়নি। এ কারণেই আমরা ম্যাচ জিততে পারিনি।’

Shamol Bangla Ads

তবে ইউক্রেনের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট পাওয়ার আশার কথা বলেছেন দেশম, আমরা পুরো ম্যাচই নিয়ন্ত্রণ করেছি। আইসল্যান্ডের শুধু দুটি শট ছিল লক্ষ্যে, আর তারা দুটো গোল করেছে। কিন্তু আমাদের আরও একটি পয়েন্ট হয়েছে এবং আগামী মাসের ম্যাচ (ইউক্রেনের বিপক্ষে) হবে চূড়ান্ত ও নির্ধারণমূলক।

এদিকে ‘এ’ গ্রুপে জার্মানি ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড নিক ভল্টোমাদ। ৩১ মিনিটে ডেভিড রাউমের কর্নার থেকে হেডে করা এই গোলটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। ম্যাচ শেষে ভল্টেমেড বলেছেন, ‘আমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। এই পরিবেশে এবং কিছুটা অপ্রকাশ্য ম্যাচে, জিততেই হবে, আর আমরা ভালো করেছি।’

‘জে’ গ্রুপে ওয়েলসের মাঠে ৪-২ গোলের বড় জয় পেয়েছে বেলজিয়াম। এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। অন্যদিকে, এই হারে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল গ্যারেথ বেলের ওয়েলসের জন্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!