ads

শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কারাগারের হাজতি আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১০, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Shamol Bangla Ads

মৃত ওই হাজতী আসামির নাম মো. বাচ্চু মিয়া (৪৫)। তিনি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাচ্চু মিয়া গত ৩ মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন। পরে শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Shamol Bangla Ads

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, নিহত বাচ্চু মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!