ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
অক্টোবর ৯, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টার সার্জন ডা. রুনিয়া ইসরাত, শেরপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী প্রমুখ।

ওইসময় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এরিয়া ম্যানেজার মো. আল আমিন, কর্মসূচী সংগঠক আল্পনা আক্তার ইতি, কর্মসূচী সংগঠক লিপি, জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মো. বানসেদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, মিডওয়াইফসহ ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!