ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ৮:০৮ অপরাহ্ণ

pm_2_12.01.204শ্যামলবাংলা ডেস্ক : শপথ নেওয়ার পর খুব একটা সময় না গড়াতেই নবনিযুক্ত ৪৯ সদস্যের মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। ১২ জানুয়ারী রবিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ-সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মন্ত্রীদের দপ্তর বন্টনের তথ্য পাওয়া গেছে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী : শেখ হাসিনা- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ।

মন্ত্রীদের মধ্যে আবুল মাল আব্দুল মুহিত- অর্থ মন্ত্রণালয়, আমির হোসেন আমু-শিল্প, তোফায়েল আহমেদ-বাণিজ্য, মতিয়া চৌধুরী-কৃষি, আবদুল লতিফ সিদ্দিকী-ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, মোহাম্মদ নাসিম-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সৈয়দ আশরাফুল ইসলাম-স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায়, খন্দকার মোশাররফ হোসেন-প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রাশেদ খান মেনন-বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, অধ্যক্ষ মতিউর রহমান-ধর্ম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-গৃহায়ণ ও গণপূর্ত, আ ক ম মোজাম্মেল হক-মুক্তিযুদ্ধ, সাইয়েদুল হক-মৎস্য ও প্রাণিসম্পদ, এমাজুদ্দিন প্রামাণিক-বস্ত্র ও পাট, ওবায়দুল কাদের-যোগাযোগ, হাসানুল হক ইনু-তথ্য, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ-পানিসম্পদ, আনোয়ার হোসেন মঞ্জু-পরিবেশ ও বন, নুরুল ইসলাম নাহিদ-শিক্ষা, শাজাহান খান-নৌপরিবহণ, অ্যাডভোকেট আনিসুল হক-আইন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-ত্রাণ ও দুর্যোগ, মুজিবুল হক-রেলওয়ে, আ হ ম মোস্তফা কামাল-পরিকল্পনা, মোস্তাফিজুর রহমান ফিজার-প্রাথমিক ও গণশিক্ষা, আসাদুজ্জামান নূর-সংস্কৃতি, সৈয়দ মহসিন আলী-সমাজকল্যাণ, শামসুর রহমান শরীফ-ভূমি এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম-খাদ্য মন্ত্রণায়।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রীদের মধ্যে মুজিবুল হক চুন্ন-শ্রম ও কর্মসংস্থান, স্থপতি ইয়াফেস ওসমান-বিজ্ঞান ও প্রযুক্তি, এম এ মান্নান-অর্থ, মির্জা আজম-বস্ত্র ও পাট, প্রমোদ মানকিন-সমাজকল্যাণ, বীর বাহাদুর উ শৈ সিং তঞ্চঙ্গা-পার্বত্য চট্টগ্রামবিষয়ক, নারায়ণ চন্দ্র চন্দ-মৎস্য ও প্রাণিসম্পদ, বীরেন শিকদার-যুব ও ক্রীড়া, আসাদুজ্জামান খান-স্বরাষ্ট্র, সাইফুজ্জামান চৌধুরী-ভূমি, ইসমাত আরা চৌধুরী সাদেক-প্রাথমিক ও গণশিক্ষা, মেহের আফরোজ চুমকি-নারী ও শিশু, মশিউর রহমান রাঙ্গা-পল­ী উন্নয়ন ও সমবায়, শাহরিয়ার আলম-পররাষ্ট্র, জাহিদ মালেক-স্বাস্থ্য, নসরুল হামিদ বিপু-বিদ্যুৎ এবং জুনাইদ আহমেদ পলক-তথ্য ও যোগাযোগপ্রযুক্তি।
উপমন্ত্রীদের মধ্যে আবদুল­াহ আল ইসলাম জ্যাকব-পানিসম্পদ ও আরিফ খান জয়-যুব ও ক্রীড়া।

উলে­খ্য, প্রচারিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয় ও বিভাগ কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অধীনে ন্যস্ত করা হয়নি, সেগুলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রুলস অব বিজনেস ১৯৯৬-এর রুল-৩ অনুযায়ী সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে।

Need Ads
error: কপি হবে না!