ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজা নিয়ে শান্তিচুক্তি প্রায় নিশ্চিত: ট্রাম্প

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ‘প্রায় নিশ্চিত’ যে গাজা নিয়ে শান্তিচুক্তি সম্ভব। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরইমধ্যে ‘খুব গুরুত্বপূর্ণ’ কিছু বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সময় ৬ অক্টোবর সোমবার ওভাল অফিসে সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এনডিটিভির।

Shamol Bangla Ads

হামাসের নিরস্ত্রীকরণ শান্তিচুক্তির পূর্বশর্তগুলোর একটি কি না— সাংবদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কিছু ‘‘রেড লাইন’’ আছে। যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা চুক্তি করব না। তিনি বলেন, কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবেই এগোচ্ছি, এবং হামাস এমন কিছু বিষয়ে রাজি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্প বলেন, তিনি চুক্তি নিয়ে আশাবাদী, কারণ হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি নিয়ে মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে। তিনি বলেন, আমার মনে হয় আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। এটা বলা কঠিন, কারণ বহু বছর ধরে অনেকেই কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে,কিন্তু আমি মনে করি এবার তা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা গাজা নিয়ে একটি চুক্তি করব—আমি প্রায় নিশ্চিত।

Shamol Bangla Ads

এছাড়া ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিষয়ে একটি প্রতিবেদন প্রত্যাখান করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নেতানিয়াহুর সমালোচনা করেছেন। ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেন, ‘নেতানিয়াহু চুক্তি নিয়ে খুবই ইতিবাচক।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!