ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে বাড়ির লোকজনদের মারপিট করে ৬ লক্ষাধিক টাকার মালামাল ও মোটরসাইকেল নিয়ে গেছে ডাকাতদল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ
মহাদেবপুরে বাড়ির লোকজনদের মারপিট করে ৬ লক্ষাধিক টাকার মালামাল ও মোটরসাইকেল নিয়ে গেছে ডাকাতদল

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে  ১১ জানুয়ারী শনিবার গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চককন্দর্পপুর গ্রামের মৃত আঃ আজিজের পুত্র আঃ কুদ্দুসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল ডাকাতি করাসহ গৃহকর্তাকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা। আঃ কুদ্দুস জানান, এদিন রাত প্রায় ২টার দিকে একদল ডাকাত বাড়ির দোতলার দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ির লোকজনকে রসি দিয়ে বেঁধে রেখে স্টীল আলমারী থেকে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা এবং ১টি মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায় বলে গৃহকর্তা আঃ কুদ্দুস জানান। এ সময় ডাকাতদের মারপিটে তিনি আহত হন। চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার জানান, বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ওই ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

Need Ads
error: কপি হবে না!