ads

রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
অক্টোবর ৫, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাতিজার বউকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ অক্টোবর শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এর আগে, শুক্রবার রাতে উপজেলার পূর্ব কলসপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আবুল কাসেম উপজেলার পূর্ব কলসপাড় এলাকার পচন শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে ভুক্তভোগী নারী একা নিজ ঘরে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম সুযোগ নিয়ে তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ভুক্তভোগী চিৎকার শুরু করলে আবুল কাসেম ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার রাতে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাসেমকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!