ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্র্যাকের উদ্যোগে জেলা পর্যায়ে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

শেরপুরে ব্র্যাকের জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত ওই এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

Shamol Bangla Ads

সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, দাতা সংস্থা সাইটসেভার্সের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম জাকারিয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি র মাঠ সংগঠক মো. বানসেদ আলীসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. আল-আমিন। মূল বক্তব্যে তিনি বলেন, এ পর্যন্ত শেরপুর জেলায় ব্র্যাকের উদ্যোগে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ২২ হাজার ৮৫১ জনকে ও বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে ৯ হাজার ২৭ জনকে। সভায় চক্ষুসেবা বিষয়ক বিশদ আলোচনা করা হয় এবং প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!