ads

রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব নদী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

‌‘আমাদের নদী, আমাদের অস্তিত্ব’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পরিবেশ ও জলবায়ু রক্ষাকারী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা শাখার আয়োজনে এবং ওয়াটার্স কিপার্স বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব নদী দিবস-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় মানববন্ধন ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শেরপুর জেলা সমন্বয়কারী জিয়াউর রহমান মুন্না। বক্তব্য রাখেন বিশিষ্ট উন্নয়নকর্মী সোলায়মান আহমেদ, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট সাংস্কৃতিক কর্মী এপে. মো. মমিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মান্নান, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, সেতু মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বুলবুল আহমেদ, নারী উদ্যোক্তা প্রীতি পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, নদী মানেই জীবন, নদী মানেই সভ্যতা। বিশেষত বাংলাদেশের মতো নদীমাতৃক একটি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। শেরপুর জেলাও এর ব্যতিক্রম নয়। মৃগী, দশআনি, ব্রহ্মপুত্র, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালীসহ অসংখ্য নদ-নদী আর খাল-বিলের অববাহিকায় গড়ে উঠেছে আমাদের প্রিয় শেরপুর। কিন্তু দুঃখের বিষয়, জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট নানা কারণে এসব নদ-নদীর অস্তিত্ব আজ সংকটাপন্ন। আজকের এই দিনে আমরা নদী রক্ষার অঙ্গীকার নিয়ে একত্রিত হয়েছি। পরিশেষে প্লাস্টিকের বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!