ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে আপনাকে কেউ ব্লক করছে কিনা, যেভাবে বুঝবেন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি হয়তো অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। তবে কারোর অ্যাক্টিভিটি আপনার সবসময় ভাল লাগতে পারে এবং আপনি প্রায়ই তার স্ট্যাটাসগুলো দেখে থাকেন। এমতাবস্থায় আপনি খেয়াল করলেন তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না! এতে আপনি কী বুঝবেন? ফেসবুকে তিনি কী ব্লক করলেন আপনাকে?

Shamol Bangla Ads

ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে এটি ঠিক টের পাওয়া যায়। এই লক্ষণগুলো নিচে তুলে ধরা হলো-

বন্ধু তালিকায় নেই : আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি অ্যাকাউন্ট বন্ধ করেছেন।

Shamol Bangla Ads

সার্চে পাওয়া যাবে না : যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।

পারস্পরিক বন্ধুর তালিকা : কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।

ট্যাগ করা যায় না : গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।

মেসেঞ্জারে পরিবর্তন : আগের চ্যাট থাকবে। কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।

সরাসরি লিংক কাজ করবে না : যদি প্রোফাইলের সরাসরি লিংক জানেন, তাও খুলবে না। দেখাবে— এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।

অন্য বন্ধু দিয়ে দেখে নিন : যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন— তাহলেই নিশ্চিত ব্লক।

ব্লক করা প্রোফাইল দেখার উপায়

গুগলে খোঁজ করুন : নাম লিখে “site:facebook.com” দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়।

বন্ধুর সাহায্য নিন : বন্ধুর অ্যাকাউন্ট দিয়ে ওই প্রোফাইল দেখা যায়।

দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে দেখা : অন্য ই-মেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে খোঁজা সম্ভব। তবে এটি ফেসবুকের নিয়ম বহির্ভূত হতে পারে।

অ্যাপ ব্যবহার করবেন না : তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্লকড প্রোফাইল দেখা যায় না। এগুলো প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ।

যদি ব্লক হয়ে থাকেন, আগে নিশ্চিত হোন। সার্চ, মেসেজ, কমন ফ্রেন্ড— সব দেখে নিন। কেউ যদি সত্যিই আপনাকে ব্লক করে, সেটি মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁজাখুঁজি করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে।

Need Ads
error: কপি হবে না!