ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফিরছিলেন ৪০ জন জেলে। ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ৫টি ফিশিং বোটসহ ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়।

Shamol Bangla Ads

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে সাজেদ আহমেদ আরও জানান, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুইটি স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ৫টি ট্রলারসহ প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। এ ঘটনায় বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

Shamol Bangla Ads

আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতেও ৪০ জন বাংলাদেশি জেলে আটক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি। এখনও তাদের কোনো খোঁজ নেই। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!