ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ কেমন হবে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের জয়ের পরই বিষয়টি তিনি জানিয়ে দেন।

Shamol Bangla Ads

মেসির জায়গায় ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন ইন্টার মিলানের স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। তাকে লেফট উইঙ্গে দিয়ে স্ট্রাইকার পজিশনে খেলানো হতে পারে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজকে।

রাইট উইঙ্গে গত ম্যাচে খেলেছিলেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। ইকুয়েডর ম্যাচে শুরুতে তাকে বেঞ্চে দেখা যেতে পারে। জুভেন্টাসের নিকো গঞ্জালেস নিতে পারেন তার জায়গা। এছাড়া রক্ষণে এক অবধারিত পরিবর্তন আনতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ লিওনেল স্কালোনির।

Shamol Bangla Ads

কার্ড জটিলতার কারণে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান রোমেরো। তার জায়গায় মার্সেইয়ে খেলা ২৬ বছর বয়সী ডিফেন্ডার লিওনার্দো বালের্ডিকে দেখা যেতে পারে শুরুর একাদশে। ডি পল, লিয়ান্দ্রো পারদেস ও থিয়াগো আলমাদাকে নিয়ে কোচ সাজাতে পারেন মিডফিল্ড। আলমাদা পেতে পারেন আর্জেন্টিনার আইকনিক ১০ নম্বর জার্সি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমি মার্টিনেজ (গোলরক্ষক, অ্যাস্টন ভিলা), নাহুয়েল মলিনা (ডিফেন্ডার, আর্জেন্টিনা), লিওনার্দো বালের্ডি (ডিফেন্ডার, মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (ডিফেন্ডার, বেনফিকা), নিকোলাস ত্যাগফিয়াফিকো (ডিফেন্ডার, লিঁও), ডি পল (মিডফিল্ডার, ইন্টার মায়ামি), লিয়ান্দ্রো পারদেস (মিডফিল্ডার, বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (মিডফিল্ডার, অ্যাতলেটিকো মাদ্রিদ), নিকো গঞ্জালেস (ফরোয়ার্ড, জুভেন্টাস), হুলিয়ান আলভারেজ (ফরোয়ার্ড, অ্যাতলেটিকো), লওতারো মার্টিনেজ (ফরোয়ার্ড, ইন্টার মিলান)।

Need Ads
error: কপি হবে না!