ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘স্বপ্নের নায়কের’ প্রয়াণ দিবস আজ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বেদনাবিধুর দিন আজ (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছিল ভক্তদের মন। সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে আবারও ফিরে আসে শোক, বিস্ময় ও গভীর ভালোবাসা।

Shamol Bangla Ads

১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে আজকের এই দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশ একাধিক তদন্ত করে। তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন।

তবে, তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্‌ঘাটন করা যায়নি।সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক।কোনো কালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। তার ফ্যাশন-সচেতনতা, স্টাইলিশ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। সে সময় বলিউড থেকে ডাক পেলেও সেখানে কাজ করেননি তিনি। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন।

Shamol Bangla Ads

১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশির ভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। উল্লেখ্য, সালমান শাহ চলে গেছেন ২৯ বছর হয়েছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যেই, যা এখনো চলমান। ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের ‘স্বপ্নের নায়ক’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!