ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে লাতিন আমেরিকার আরও ৩ দল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে আরও তিন দলের নাম যুক্ত হলো। আগেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর টিকিট নিশ্চিত করেছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।

Shamol Bangla Ads

ঘরের মাঠ মন্তেভিদিওর এস্তাদিও সেন্টেনারিওতে ৬০ হাজার দর্শকের সামনে উরুগুয়ে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে পেরুকে। রদ্রিগো আগুইরে ১৪ মিনিটে হেডে প্রথম গোল দেন, ৫৯ মিনিটে জর্জিয়ান দে আরাসকেতা ব্যবধান বাড়ান, আর শেষ দিকে ফেদেরিকো ভিনিয়াস গোল করলে নিশ্চিত হয় উরুগুয়ের উল্লাস। মার্সেলো বিয়েলসার শিষ্যরা ১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তৃতীয় স্থানে উঠে এসেছে। এর মধ্য দিয়েই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করল মূল পর্বে খেলা।

অন্যদিকে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। প্রথমে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। এরপর জন কর্দোবা ও হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর গোল নিশ্চিত করে জয়। সমান সংখ্যক ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপ।

Shamol Bangla Ads

দিনের আরেক ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

এখন লাতিন অঞ্চলের মহাদেশীয় প্লে-অফের লড়াই বাকি আছে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে। এই দুই দলের মধ্যে একজন পাবে প্লে-অফ খেলার সুযোগ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!