ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতাল-অবরোধে নীলফামারীতে চাল ও আটার বাজার অস্থির : কষ্টে সাধারণ মানুষ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ২:৫৭ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম. এ করিম মিষ্টার, নীলফামারী : বিরোধী জোটের হরতাল অবরোধের কারণে চাল ও আটার দাম স্থির থাকছে না। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। জাত ভেদে চালের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ৩ টাকা ৫টাকা পর্যন্ত। আটার বাজারেও দামের আঁচ লেগেছে। তবে পূর্বে বৃদ্ধি পাওয়া দামে বিক্রি চলছে বিভিন্ন পণ্য। হরতাল অবরোধের যন্ত্রনার সঙ্গে দফায় দফায় পণ্যের দাম বাড়ায় শ্রমজীবী মানুষ কষ্ট ভোগ করছে।
সূত্র জানায়, হরতাল অবরোধে ধান ও গম সংগ্রহ বাধাগ্রস্থ হওয়া এবং পণ্য পরিবহন ব্যয় তিন/ চার গুণ বৃদ্ধি পাওয়ায় বাজারে এর বিরুপ প্রভাব পড়েছে। মোকাম থেকে ব্যবসায়ীরা চাল, গম ও পণ্য আনতে না পারায় বাজারে পণ্যের দাম হুহু করে বাড়ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে কোন পণ্যের দামই স্থির থাকছে না। বর্তমান বাজারে বিআর-২৮ চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৮ টাকার স্থলে ৪২ টাকা, বিআর-২৯ চাল ৩৬ টাকার স্থলে ৪০ টাকা, পাইজাম ৪০ টাকার স্থলে ৪৪ টাকা, গুটি স্বর্ণা ৩০ টাকার স্থলে ৩৪ টাকা, মিনিকেট ৪৪ টাকার স্থলে ৪৮ টাকায়। খোলা আটা ৩০ টাকার স্থলে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। চলমান হরতাল অবরোধে বাজার দর অস্থির হয়ে উঠায় শ্রমজীবী সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে এবং আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা পড়েছেন মহাসঙ্কটে। তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। রাজনৈতিক কর্মসূচি তাদের জীবনকে বিষিয়ে তুলেছে। জানতে চাইলে লোড-আনলোড লেবার ইউনিয়নের কয়েকজন শ্রমিক জানান, হরতাল অবরোধে পণ্য পরিবহন বন্ধ থাকায় তাদের কোন কাজ নেই। আয়-রোজগার না থাকায় চরম বিপাকে পড়েছেন। ধার-কর্জ ও বাকিতে অতিকষ্টে দিন পার করছেন তারা।

Shamol Bangla Ads

 

Need Ads
error: কপি হবে না!