ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। রেকর্ড সংখ্যক সিনেমায় তারা জুটি হয়ে অভিনয় করেছেন। তার মধ্যে বহু সিনেমা হয়েছে সুপারহিট। তাদের কেমিস্ট্রি দর্শকের পছন্দের শীর্ষে। ব্যক্তি জীবনেও তারা সেই কেমিস্ট্রির কাছে কাবু হয়ে প্রেমে পড়েছেন। পেতেছিলেন সংসারও। অবশ্য বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে পুত্র আব্রাম খান জয়ের টানে এখনো প্রায়ই এক হন শাকিব-অপু। ছেলে জয়কে ঘিরে নেওয়া গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবারও এক হয়েছেন তারা। সন্তানকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দিতে এবার তারা পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে।

Shamol Bangla Ads

এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। তিনি জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করাতে চলেছেন তিনি। এই সিদ্ধান্তে বাবা শাকিবের ভূমিকা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

এ নিয়ে শাকিব খানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু। তার ভাষায়, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো, জানা নেই। আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

Shamol Bangla Ads

এর আগে ঢাকার একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল শাকিব-অপুর ছেলে জয় ও শাকিব-বুবলীর ছেলে বীর। তবে নানা পারিবারিক জটিলতা এবং গসিপ-চাপা সংঘাতের জেরে জয়কে সেই স্কুল থেকে তুলে নেন অপু। এরপরই সিদ্ধান্ত নেন ছেলেকে দেশের বাইরে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় করে তুলবেন। তারই প্রেক্ষিতে জয়কে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে।

গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর।

তবে ছেলেকে সিঙ্গাপুরে ভর্তি করানো হলেও অপু কিংবা শাকিব কেউই স্পষ্ট করে বলেননি তারা সেখানেই স্থায়ী হবেন কিনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!