ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ ও বদলির পাশাপাশি ২ কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা যায়।

Shamol Bangla Ads

বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মো: আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ায় জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে বদলি করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন কমান্ড্যান্ট করা হয়েছে। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বর্তমান পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে মিলিটারি অপারেশনস (ডিরেক্টরেট অব এমও)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া সেনা সদর দফতরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!