ads

সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর সোমবার সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গতকাল রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

এসময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদক করবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!