ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে ৭ মাসের শিশুসহ ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত মাসের শিশুসহ ৭জন করোনায় এবং ৯উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৪২৯জন। গতকাল মারা গিয়েছিল ১০জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি মোট ১৯জন রোগী চিকিৎসাধীন।

Shamol Bangla Ads

১২ আগস্ট বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৭জনের মধ্যে ময়মনসিংহের ৪জন ও শেরপুর, নেত্রকোনা ও গাজীপুরে ১জন করে রয়েছেন। তারা হলেন- ত্রিশালের সাত মাস বয়সী শিশু কণ্যা ইশরাত, সদরের ফিরোজা (৬০), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০), গাজীপুর শ্রীপুরের জুলেখা (৭০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের ৩জন, নেত্রকোনার ৪জন ও শেরপুরের ২জন রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনা সদরের মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), সুধা (৬৭), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস, (৩৫), নকলার সখিনা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন সনাক্ত ৪৬৫ ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৪১৭টি নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩০.৫৫ শতাংশ এবং এর আগেরদিন ১১ আগষ্ট ছিল ৩০.৪৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ১২আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ১৩জন ও উপসর্গ নিয়ে ৬জনসহ মোট ১৯ জন। তন্মধ্যে নতুন ভর্তি ৪জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন
১০জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads