ads

শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ১০ রান দরকার ছিল জিম্বাবুয়ের। কিন্তু সেই বাধা পেরোতে দেয়নি শ্রীলঙ্কা। দারুণ নাটকীয়তায় দিলশান মাদুশঙ্কা প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের এনে দেন ৭ রানের জয়। এতে দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

Shamol Bangla Ads

শুরুতে বিপর্যয়ে পড়লেও শন উইলিয়ামস ও বেন কারানের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। এ জুটি থেকে আসে ১১৮ রান। উইলিয়ামস ফেরেন ৫৭ রান করে। কারান খেলেন ৯০ বলে ৭০ রানের দায়িত্বশীল ইনিংস। একপ্রান্ত আগলে রেখে প্রায় সেঞ্চুরি করতে যাচ্ছিলেন সিকান্দার রাজা। তবে ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই ৯২ রানে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন মাদুশঙ্কা। দ্বিতীয় বলে ব্র্যাড ইভান্স ক্যাচ আউট হন। আর তৃতীয় বলে রিচার্ড এনগারাভা বোল্ড হলে কার্যত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। শেষ তিন বলে তারা নিতে পারে মাত্র ২ রান। মাদুশঙ্কা ৬২ রানে ৪ উইকেট নেন। তার সঙ্গী আশিথা ফার্নান্দো পান ৩টি উইকেট, কামিন্দু মেন্ডিস নেন ১টি।

Shamol Bangla Ads

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ৯২ বলে ৭৬ রান। জানিথ লিয়ানাগে খেলেন ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ঝোড়ো ইনিংস, আর কামিন্দু মেন্ডিস করেন ৩৬ বলে ৫৭ রান।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট ভাগ করে নেন ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গুয়ান্ডু, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!