ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেদারল্যান্ডস সিরিজের টিকিট মূল্য প্রকাশ করলো বিসিবি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই সিরিজের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।

Shamol Bangla Ads

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানায়, টিকিট পাওয়া যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট [gobcbticket.com.bd](https://gobcbticket.com.bd) এবং ‘বিসিবি টিকিট’ অ্যাপের মাধ্যমে।

Shamol Bangla Ads

টিকিট মূল্য তালিকা:
শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা – ১৫০ টাকা
শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) – ২৫০ টাকা
ক্লাব হাউস (ব্লক এ১–ই১) – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার, ইস্ট/ওয়েস্ট) এবং ডিরেক্টর এনক্লোজার – ২০০০ টাকা

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!