ads

মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
আগস্ট ২৬, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়েছে।

Shamol Bangla Ads

এলাকাবাসীর দাবি, ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিসে আসে না। এতে করে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন, ছাহেরা প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার একাধিক চার্জশীটভূক্ত আসামী আওয়ামিলীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করাতে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকাশনের নিকট আহবান চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে অপসারণের দাবী জানাচ্ছি। ওইসময় ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!