শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে আগুনে পুড়ে যাওয়া ৫ দোকানিকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইউএনও কার্যালয়ে অর্থ সহায়তার চেক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।

জানা গেছে, গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজপাড় এলাকায় আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ওইসব ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. রফিকুল ইসলাম, মো. কদর আলী, মো. মিজানুর রহমান, আশ্রাব আলী, নিপেন চন্দ্র দাস। ক্ষতিগ্রস্ত এই ৫ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মো. আমিনুল ইসলাম প্রমুখ।




