ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ২০, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে দুর্যোগপূর্ণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই  জেলা স্বেচ্ছাসেবক দল জেলা শহরে মিছিল বের করে। শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক শেরপুর-১ সদর আসনের মনোনয়ন প্রত্যাশি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল প্রমুখ।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিগতদিনে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রশংসনীয় ভূমিকা ছিলো। আগামীতেও তারা এ সংগঠনের ঐতিহ্য ধরে রাখবে।সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, স্বেচ্ছায় সেবাদানের মনোভাব নিয়ে স্বেচ্ছাসেবক দলের কাজে মাঠে নামতে হবে। আগামীতে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কাজ করবে।

Shamol Bangla Ads

শেরপুর-১ আসনে বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে লালিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গঠিত এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়, এমন কাজ করবে। ভালো কাজের সাথে আমরা আছি। আগামী নির্বাচনে শেরপুরের তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিতে আমরা ঘরে বসে না থেকে মাঠে ময়দানে নেমে পড়বো। ধানের শীষের জোয়ার তুলতে আমরা জনগনের ঘরে ঘরে যাবো। আমি যদি দলীয় মনোনয়ন পাই, আর শেরপুরবাসী আমাকে নির্বাচিত করে, তাহলে আমি শেরপুরকে মডেল শেরপুর হিসেবে গড়ে তোলবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!