ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯ আগস্ট মঙ্গলবার ভোররাতে কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব মালামাল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন  ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় কর্ণঝোড়া ক্যাম্পের টহলরত সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চোরাই পথে আনা মালামাল ফেলে পালিয়ে যায়। এসবের মধ্যে রয়েছে ৫৫৮টি মোবাইল ডিসপ্লে, ২৪০ কেজি জিরা, ২ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড, ১০ হাজার ৮ পিস জিলেট গার্ড কার্টিজ, ১২শ পিস স্ক্রীণ শাইন ক্রিম ও একটি ডিসকভার মোটরসাইকেল।

এছাড়া হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করে বিজিবি। এসব মালামালের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!