ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন সাদ এরশাদ

খবর টি পড়েছেন : ১৬১
শপথ নিলেন সাদ এরশাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাকে এ শপথ বাক্য পাঠ করান বলে জাতীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর ইউএনবির
এতে বলা হয়, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত ৩ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ ৫৮ হাজার ৮৭৮ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট। এইচএম এরশাদ ও রওশন এরশাদ দম্পতির বড় ছেলে সাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিশা-জায়েদের বিরুদ্ধে পপির বিস্ফোরক অভিযোগ পরবর্তী সংবাদ স্কুলছাত্রী রিশা হত্যা মামলায় ওবায়দুলের ফাঁসির আদেশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads