ads

শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৫, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাই গড়তে পারে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন ও শহীদ সবুজ দল রানার আপ হয়। এতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইশরার হোসেন অর্থি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

পরে অতিথিরা বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপ দল এবং সেরা বক্তার হাতে পুরস্কার তুলে দেন। সেইসঙ্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে পুরস্কার বিতরণের আগে শেরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে হারিয়ে যাওয়া পথিকাব্য পাঠ করেন শেরপুরের পুঁথি লেখক ও কবি এম এইচ মুকুল।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ স্থানীয় সুধিজন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!