ads

বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮ ভারতীয় গরু জব্দ

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৪, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু চোরাচালানকালে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মায়াঘাঁষি সীমান্ত দিয়ে বাংলাদেশে আনার সময় রামচন্দ্রকুড়া বিওপি’র বিজিবি সদস্যরা এসব গরু জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন  ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।

Shamol Bangla Ads

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মায়াঘাঁষি এলাকা দিয়ে রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। বৃহস্পতিবার ভোররাতে বিজিবির টহল দল গরু পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় তারা। ওইসময় জব্দ করা হয় ভারতীয় ৮ টি গরু। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!