শেরপুরে যুগ্ম্ জেলা ও দায়রা জজ-১ নয়ন চন্দ্র মোদকের উচ্চতর প্রশিক্ষণ গমণজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম। ওইসময় তিনি বিদায়ী বিচারককে একজন সৎ ও চৌকস বিচারক হিসেবে অভিহিত করে তার সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আলী মুয়াদ, যুগ্ম্ জেলা ও দায়রা জজ-২ উম্মে সালমাসহ বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী বিচারককে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করা হয়।
উল্লেখ্য, পিস, মিডিয়েশন এ্যান্ড কনফ্লিক্ট রিসার্চ বিষয়ক মাস্টার্স ডিগ্রী গ্রহণ করতে ফিনল্যান্ডের এবিও একাডেমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বিচারক নয়ন চন্দ্র মোদক।




