ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বাঁহাতি পেসারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন দ্যা ফিজ।

Shamol Bangla Ads

সর্বশেষ আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন ২৯ বছর বয়সী পেসার। যে দলে খেলেছিলেন সেই দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হচ্ছে দুবাই ক্যাপিটালস। দিল্লিতে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বদলি হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। দিল্লি বাদে আইপিএলে সানরাইর্জাস হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসকে খেলেছেন মুস্তাফিজ।

ভারতীয় টুর্নামেন্টটি বাদে আরো ৩টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। সেসব হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে। সব মিলিয়ে দেশের বাইরে আইএল টি-টোয়েন্টি মুস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ। তৃতীয়বারে আসরটিতে দুবাই ক্যাপিটালসে সতীর্থ হিসেবে দুষ্মন্ত চামিরা, গুলবাদিন নাইব, রোভম্যান পাওয়েলদের

জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে পাশে পাচ্ছেন মুস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে আগামী মাসের ৩০ সেপ্টেম্বর হবে আসরের নিলাম। আইএল টি-টোয়েন্টির সময় আবার বিপিএল হওয়ার কথা রয়েছে। সেদিক থেকে মুস্তাফিজ বিসিবির এনওসি পাবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!