ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিরহের গান নিয়ে হাজির হাবিব

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

‘দিলানা’ গানের রেশ কাটতে না কাটতেই আরেকটি একক গান প্রকাশ করলেন হাবিব ওয়াহিদ। নন্দিত এই শিল্পী ও সংগীতায়োজকের নতুন গানের শিরোনাম ‘জানি না’। ‘জানি না যে চলে যায়, সেকি ফেরে হায়; এ হৃদয় তবু কেন তারেই খুঁজে যায়/ জানি না এ হৃদয় কেন ভেঙেচুরে যায়, যে হারালো তবু কেন তারই দেখা পায়’ এমন বিরহী-ব্যথার কথায় সাজানো গানটি লিখেছেন শ্রাবণ। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব নিজে। সম্প্রতি প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ বিশ্বের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হয়েছে। এছাড়াও হাবিব তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি শ্রোতাদের জন্য আলাদাভাবে প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

হাবিব বলেন, বিরহের গান আগেও গেয়েছি। তবে আগের গানগুলো থেকে ‘জানিনা’র সংগীতায়োজনে একটু আনার চেষ্টা ছিল। আশা করছি, গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।

জানা যায়, গত কয়েক বছর ধরে সংগীতের নানারকম নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন হাবিব ওয়াহিদ। সেই নিরীক্ষাধর্মী আয়োজনে তরুণ শিল্পীদের কণ্ঠ তুলে ধরছেন বিভিন্ন সময়। তরুণ শিল্পীদের নিয়ে আগামীতে আরও কিছু ভিন্ন ধাঁচের গান প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী। সেই সঙ্গে নিজ ইউটিউব চ্যানেলেও ধারাবাহিকভাবে একক ও দ্বৈত গানের প্রকাশনা ধরে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে অডিও-ভিডিও গান ছাড়াও নাটক, সিনেমার প্লেব্যাক ও সংগীতা পরিচালানা করে যাচ্ছেন হাবিব। কিছুদিন আগে তিনি প্লেব্যাক করেছেন ‘হৃদয়ের কথা’ নামে একক নাটকে। এতে অনেক দিন পর ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তাঁর ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি অনেকের মনোযোগ কেড়েছে। তার আগে তিনি শ্রোতা মনে আঁচড় কেটেছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার ‘যদি আলো আসতো’ গানটিতে প্লেব্যাক করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!