ads

সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুদের ইংরেজী বলার দক্ষতা বাড়াতে আউটডোর উপস্থাপনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

শেরপুরে শিশুদের ইংরেজী ভাষায় কথা বলার দক্ষতা বাড়াতে আউটডোর উপস্থাপনা হয়েছে। ১১ আগস্ট রবিবার রাতে শহরের একটি হোটেলে স্পোকেন ইংলিশ ফর অল কার্যক্রমের আওতায় ‘দুখু’স স্পোকেন ইংলিশ’ ওই আউটডোর ইংলিশ উপস্থাপনা কর্মসূচির আয়োজন করে। এতে ক্ষুদে শিশু শিক্ষার্থীরা টক শো, উপস্থিত বক্তৃতা, নিজের পরিচয় এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ইংরেজীতে নিজেদের বক্তব্য তুলে ধরে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ক্ষুদে শিশুদের সাবলীল ইংরেজী বলার ধরণ, বাঙময়তা এবং বাচনভঙ্গি উপস্থিত অতিথি ও আগতদের বিমোহিত করে। প্রতিষ্ঠাতা ও শিক্ষক রাফিদুল আমিন দুখু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাশরিফা বিনতে ফারুক তুহিন। শিক্ষার্থী মরিয়ম হোসেন ও ফাতিহা নুজহাতের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাজহারুল ইসলাম, আবৃত্তিকার বিপুল দাম হৃদয়, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। এছাড়া কয়েকজন অভিভাবকও বক্তব্য রাখেন এবং নিজেদেও অনুভুতি প্রকাশ করেন। পরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেডিকেল অফিসার ডা. তাশরিফা বিনতে ফারুক তুহিন বলেন, মাতৃভাষায় শিক্ষার বিকল্প নেই। তবে উচ্চ শিক্ষার জন্য ইংরেজী ভাষায় দক্ষতার প্রয়োজন হয় পড়ে। ইন্টারমিডিয়েটের পরই ইংরেজী ভাষায় অদক্ষতার কারণে আমাদেরকে প্রথম হোঁচটটি খেতে হয়। এজন্য শিশুদের ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের বিষয়টি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। শেরপুরের মতো মফস্বল শহরে থেকেও শিক্ষার্থীরা নিজেদেরকে ইংরেজী ভাষায় দক্ষ করে গড়ে তুলতে পারবে। যা তাদের ভবিষ্যৎ জীবনে চলার পথকে সহজ কওে দেবে। এজন্য আয়োজকদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে বড়দের জন্যও স্পোকেন ইংলিশ কোর্স চালু করার কথা বলেন।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠাতা রাফিদুল আমিন দুখু বলেন, আমাদের মাঝে ইংরেজী ভাষার একটি ভীতি এবং দুর্বলতা রয়েছে। আসলে এই ইংরেজী ভীতি এবং দুর্বলতা শুরু হয় শিশু বয়স থেকে। শিক্ষাজীবনের শুরুতে শিশুরা ইংরেজীকে একটি বিষয় হিসেবে মনে করে। আমাদের শিক্ষকরাও সেভাবেই শিশুদেরকে বোঝাতে চেষ্টা করেন। এটা গতানুগতিক। কিন্তু ইংরেজীকে যদি আমরা বাংলা কিংবা অন্য আরও ভাষার মতো একটি ভাষা হিসেবে দেখি এবং শিশুদেরকে সেভাবেই গড়ে তুলতে চেষ্টা করি, তবে ইংরেজীর প্রতি ভয় এবং দূর্বলতা কেটে যাবে। বাড়বে ইংরেজীর দক্ষতা। ইংরেজীতে দক্ষতা বাড়াতে নিজের ভোকেবোলারি বাড়াতে হবে, এজন্য নিয়মিত ডিকসেনারী থেকে অন্তত: ৫/১০টি করে শব্দ শিখতে হবে। পরিবারে ইংরেজীর চর্চা বাড়াতে হবে। বেশী বেশী করে ইংরেজীতে কথা বলার, ইংরেজী পত্রিকা, বই, ম্যাগাজিন পড়ার অভ্যাস গড়তে হবে। প্রথমে কিছুটা ভুলত্রুটি থাকবে, কিন্তু ঘাবড়ালে চলবে না, নিয়মিত চর্চা ও অভ্যাস করে যেতে হবে, তবেই আসবে সাফল্য।

Need Ads
error: কপি হবে না!