ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোস্তাফিজুল হক এর কবিতা ‘বনপাহাড়ের পাখি’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

বনপাহাড়ের পাখি হতে
বিকেল আমায় ডাকে,
বনের সবুজ পাতায় ঘেরা
ঝরনাধারার বাঁকে॥
আমার সঙ্গ যাচে, পালক নাচে–
নতুন ধাঁচে;
ওরা গেয়ে গেয়ে সুরের সুধা
ছড়ায় ফাঁকে॥
গানে গানে আমার তখন
মনে-প্রাণে সুরের মায়া,
সুরে সুরে খুঁড়ের ধূলায়
নেমে আসে রাতের ছায়া।
তখন আকাশ পাড়ায় চন্দ্রতারায়
জ্যোৎস্না ঝরে;
তুলি দিয়ে ভাবুক যেন
কাব্যকথার ছবি আঁকে॥

Shamol Bangla Ads

গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!