ads

বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগরিকা-মুন্নির গোলে লাওসকে হারাল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে আফঈদারা।

Shamol Bangla Ads

শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুটি সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি মেয়েরা। তবে ৩৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শান্তি মার্ডির কর্নার থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মোসাম্মত সাগরিকা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে। এ সময় গোল করেন মুন্নি আক্তার। এরপর লাওস কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল দৃঢ়। তবে শেষ দিকে লাওস এক গোল শোধ করে। পরে আরেকটি গোল করেন সাগরিকা। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!