ads

সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিলে গেলো শাকিব-বুবলী!

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গেলো মাসে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। আজ একসঙ্গে দেখা গেলো তাদের। শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধারাও দিলেন ঢালিউডের দুই তারকা। ৩ আগস্ট নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করলেন। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেলো তাদের।

Shamol Bangla Ads

একটি ছবিতে দেখা যাচ্ছে, বুবলীর হাত ধরে সবুজ ঘাসের উপর হাটছেন শাকিব খান। অন্য একটি ছবি বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। আরেকটি ছবি দেখা যাচ্ছে, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব।

Shamol Bangla Ads

শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, মাশাআল্লাহ তিনজনকে একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, আবার কেউ লিখেছেন টিম বুবলি উইন। অনেকেই আবার বলছেন, এবার কী করবেন অপু বিশ্বাস।

Need Ads
error: কপি হবে না!