ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শেরপুরে পূজা উদযাপন পরিষদের কালো পতাকা মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১১, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ

Sherpur-2স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ১১ জানুয়ারী শনিবার শেরপুরে কালো পতাকা মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ। ওইসব কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ, বেসরকারী উন্নয়ন সংস্থা শারি, বাংলাদেশ দলিত অধিকার সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম এবং মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

শহরের গোপালবাড়ী মন্দিরের সামনের সড়কে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী কালো পতাকা হাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোয়ালপট্টি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, ইসকন পুরোহিত উত্তম শ্যামাদাস, মুক্তিযোদ্ধা এডভোকেট আখতারুজ্জামান, আমজাদ হোসেন, এডভোকেট নরেশ চন্দ্র দে প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!