ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার
আগস্ট ২, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সমাবেশের শুরুতে জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, শহীদ সৌরভের বাবা সোহরাব হোসেন, শহীদ মাহবুবের বড়ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

সমাবেশে বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা

Need Ads
error: কপি হবে না!