ads

বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

এ বছরের নভেম্বরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনর (বিওএ) নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত পঞ্চম সাধারণ পরিষদের সভায় ওই সিদ্ধান্ত গৃহিত হয়। এদিন কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের মোট ৮৯ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Shamol Bangla Ads

দেশে পরিবর্তিত পরিস্থিতির পর থেকে আলোচনা হয়ে আসছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তার আগেই নির্বাচন হবে। বিওএর নির্বাচনে আলোচিত পদটি হলো মহাসচিব। বর্তমানে মহাসচিব পদে আছেন সৈয়দ শাহেদ রেজা।

জানা যায়, পট পরিবর্তনের কারণে এই পদে তার নির্বাচন করার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, নভেম্বরে নির্বাচনে বেশ কিছু নতুন মুখ দেখা দিতে পারে অলিম্পিকে।

Shamol Bangla Ads

গতকালকের বার্ষিক সভাটি ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে আয়োজিত হয়েছে। এ বছরই ২০২৪-২৫ অর্থবছরের জন্য আরেকটি সাধারণ সভা হবে। এদিন বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ অর্থবছরে বিওএর সম্পাদিত কার্যক্রমের ওপর মহাসচিব কর্তৃক উপস্থাপিত প্রতিবেদন অনুমোদিত হয়।

২০২৪-২৫ অর্থবছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। একই অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!