ads

শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রবীণ মাদ্রাসা শিক্ষক আবু ইউসুফের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মোহ্তামিম হাফেজ মো. আবু ইউসুফের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব ও ছাত্র সমাজের উদ্যোগে মাদ্রাসার মাঠে ওই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। ওইসময় তাকে অশ্রু ঝরা বিদায় জানান এলাকাবাসী এবং মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, একজন গুণী শিক্ষকের আলোয় আলোকিত হয়েছে আমাদের এলাকার অনেক শিক্ষার্থী। তাই আমরা তার আদর্শকে যে কোন মূল্যে ধরে রাখবো। এই অনুষ্ঠান আয়োজন করা একটি অত্যন্ত ভালো উদ্যোগ। প্রতিটি এলাকায় গুণী শিক্ষকদের সম্মানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের ছেলেদের মানসিকতার ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন ঘটবে।

অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নিজস্ব তহবিল না থাকলেও এলাকাবাসী, যুব ও ছাত্র সমাজ এবং মাদ্রাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থী মিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে বিদায়ী এই গুণী শিক্ষককে অবসরকালীন অনুদান প্রদান করেন।

উল্লেখ্য, হাফেজ মোঃ আবু ইউসুফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এই এলাকায় এসে প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠা করেন অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসাটি। এরপর থেকে অনেক কষ্টে পাঠদান করে এই এলাকায় ইসলাম ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়েছেন। তাঁর আচার ব্যবহারও ছিলো চমৎকার। ফলে এই এলাকায় তার জনপ্রিয়তাও আকাশচুম্বী। তাই বিদায় বেলায় চোখের পানি উপহার দিয়ে বিদায় জানানো হয় গুণী এই শিক্ষককে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!